ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সমর্থন করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি এবং তার পাশে সবাইকে ধৈর্যসহ দাঁড়াতে হবে, যেমন অতীতে খালেদা জিয়ার পাশে দাঁড়িয়েছিলাম।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর জামান টাওয়ারে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ বক্তব্য রাখেন।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে দুদু বলেন, গণঅভ্যুত্থানের পর দেশ যে নেতৃত্ব পেয়েছে, তা জনগণের প্রত্যাশার ফল। ১৮ বছর আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। গুম, নির্যাতন, মামলা-হামলা—এমন কোনো ঘটনা নেই, যার মুখোমুখি দেশবাসী হয়নি।
তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতিও উদ্বেগজনক। ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা কেউ জানে না। আন্তর্জাতিক সংকটে বাংলাদেশের মতো দেশ অর্থনৈতিকভাবে আক্রান্ত হতে পারে।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আন্দোলনের সময় জনগণ বিএনপির পাশে দাঁড়িয়েছিল। দলের পক্ষ থেকে ৩১ দফা ও কৃষক-শ্রমিকের নানা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীও তার প্রতিশ্রুতির বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার গঠনের ১৫ দিনের মধ্যেই নানা আপত্তিকর বক্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ধৈর্য সহকারে এসব গ্রহণ করা কঠিন হলেও এটাই এখন পরীক্ষার সময়।
তিনি বলেন, এই সরকার শুধু বিএনপির সরকার নয়; এটি জনতার সরকার। আন্দোলনে বিএনপির সঙ্গে অন্যান্য দলও ছিল। তাই সবারই সরকারের পাশে দাঁড়ানো উচিত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)