ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
অর্থনৈতিক বাস্তবতায় ধাপে ধাপে আসছে নতুন পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব অর্থনীতিতে চাপ বাড়ানোর মধ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল একযোগে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং রাজস্ব ঘাটতির কারণে বর্তমানে সম্পূর্ণ পে-স্কেল একসঙ্গে বাস্তবায়ন করা কঠিন। তাই আর্থিক স্থিতিশীলতা বজায় রেখে ধীরে ধীরে এই কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে নতুন বেতনকাঠামো ধাপে ধাপে কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন একই সময়ে পরিবর্তন করা সম্ভব নয় বলে মনে করছে সরকার।
সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় অর্থনীতির ভারসাম্য রক্ষাও সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
নতুন পে-স্কেল প্রণয়নের জন্য গত বছরের ২৭ জুলাই ২১ সদস্যের একটি কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান ছিলেন এ কমিশনের প্রধান।
কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী চলতি বছরের ২১ জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করে। বর্তমানে সরকার সেই সুপারিশ পর্যালোচনা করে বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।
নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, কমিশনের সুপারিশ অনুযায়ী সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং বাস্তবায়নের সক্ষমতা যাচাই করা হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন বেতনকাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, আসন্ন বাজেট প্রণয়নের সময় সংসদে নতুন পে-স্কেল নিয়ে আলোচনা হতে পারে। সরকারের লক্ষ্য হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো আধুনিক করা, তবে একই সঙ্গে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে রাখা।
সংশ্লিষ্টদের মতে, ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশল অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করার পথ সহজ করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো