ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তৃতীয় দফায় ই-রিটার্নের সময় বাড়াল এনবিআর
নিজস্ব প্রতিবেদক: করদাতাদের জন্য আবারও স্বস্তির খবর এলো। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা তৃতীয় দফায় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ই-রিটার্ন দাখিল করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তা মো. একরামুল হকের সই করা এক আদেশ থেকে এ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে দ্বিতীয় দফায় অনলাইনে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন অনুযায়ী সাধারণত ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সময় থাকে। তবে পরে দফায় দফায় সময় বাড়িয়ে তা ডিসেম্বর এবং এরপর জানুয়ারি পর্যন্ত করা হয়।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে করদাতাদের বাড়তি সুবিধা দিতেই সময়সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় অনেক করদাতার প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রয়োজন—এ বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ৩১ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্ট থেকে সব করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করায় অনলাইন ব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে এনবিআর সূত্র জানিয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ