ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
চলন্ত ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যাত্রীর
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে শাহজালাল রতন (৪০) নামের এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় স্টেশনের প্ল্যাটফর্মে এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন কুমিল্লার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে পরিবারে সাথে ঈদ করতে চট্টগ্রাম থেকে ‘গোধূলি এক্সপ্রেস’ ট্রেনে করে বাড়ি ফিরছিলেন শাহজালাল রতন। সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি লাকসাম জংশনে এসে থামলে তিনি নেমে পড়েন। তবে ভুলবশত তাঁর একটি ব্যাগ ট্রেনের ভেতরেই রয়ে যায়।
ব্যাগটির কথা মনে পড়ার পর তিনি সেটি উদ্ধারের জন্য পুনরায় ট্রেনে উঠতে দৌড়ে যান। কিন্তু ততক্ষণে ট্রেনটি স্টেশন ছেড়ে চলতে শুরু করে। দ্রুতগতির চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং চাকার নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ওসি জসীম উদ্দিন জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। খুশির ঈদ পালন করতে বাড়িতে ফেরার পথেই এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশ্যে পুনরায় সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, চলন্ত অবস্থায় ট্রেনে ওঠা বা নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)