ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে দেশে ফিরবে শতাধিক বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সক্রিয় হয়েছে সরকার। সংকটময় পরিস্থিতিতে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে জরুরি ভিত্তিতে প্রত্যাবাসন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রস্তুতি ঠিক থাকলে বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকেই এই কার্যক্রম শুরু হতে পারে।
প্রাথমিকভাবে প্রায় দুই শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে। এদের ইরান থেকে সরিয়ে প্রথমে আজারবাইজানে নেওয়া হবে এবং সেখান থেকে ঢাকায় আনা হবে।
পরিকল্পনা অনুযায়ী, ইরানের সীমান্ত অতিক্রম করে সড়কপথে তাদের আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছানো হবে। এরপর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
এই পুরো কার্যক্রম তদারকির জন্য এম আমানুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি আজারবাইজানে অবস্থান করে বিষয়টি সমন্বয় করবেন। পাশাপাশি ঢাকা থেকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ইতোমধ্যে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইরানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যারা দেশে ফিরতে আগ্রহী, তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত