ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে বৈশ্বিক পরিসরে আবারও নিজেদের দৃঢ় অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। সমঅধিকার ও ক্ষমতায়নের প্রশ্নে আপসহীন অঙ্গীকারের কথা জানিয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশন (CSW70)-এ বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেন, বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবেও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সমাজের সব স্তরের নারী—তাদের পরিচয় বা আর্থ-সামাজিক অবস্থান যাই হোক না কেন—আইনি সুরক্ষা পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ পাবে। ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা না গেলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও তুলে ধরেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে, যা দেশের জন্য গৌরবের বিষয়।
ড. রহমান বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক সংকট, সংঘাত ও ডিজিটাল বৈষম্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসবের প্রভাব বিশেষভাবে গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ নারীদের ওপর পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় নারী নেতৃত্বকে এগিয়ে আনা, বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং মানবপাচার প্রতিরোধে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
উল্লেখ্য, নারীর অবস্থা বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনটি ৯ থেকে ১৯ মার্চ পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ নারী ও কন্যাশিশুর ন্যায়বিচার ও অধিকার নিশ্চিতের বিষয়গুলো নিয়ে আলোচনা করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি