ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রীর এক গুচ্ছ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, বাজার নিয়ন্ত্রণ এবং নারীর প্রতি সহিংসতা রোধে মন্ত্রীদের বিশেষ তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এই গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান, ঈদের ছুটির সময় যাতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য প্রধানমন্ত্রী সকল মন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগকে বিশেষ সতর্ক থাকতে বলেছেন। বিশেষ করে ঘরমুখো মানুষের যাত্রা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ এবং আইনশৃঙ্খলা নিয়ে সমাজে এক ধরনের অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকে। প্রধানমন্ত্রী এসব বিষয়ে মন্ত্রীদের মাঠ পর্যায়ে সক্রিয় থেকে জনভোগান্তি লাঘবের নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচার নিশ্চিত করা। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা হয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়। কোনো অপরাধী যেন আইনি ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেছেন তিনি।
এদিন বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়, যা পরবর্তীতে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা।
বৈঠকে সাম্প্রতিক শিলাবৃষ্টি, ঝড় এবং আগাম বন্যায় (ফ্ল্যাশ ফ্লাড) দেশের বিভিন্ন অঞ্চলে কৃষির ক্ষয়ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা