ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
পুলিশের আধুনিকায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের আমূল সংস্কার, আধুনিকায়ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের সক্রিয় সহযোগিতা ও আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ‘গ্লোবাল ফ্রড সামিট’-এর দ্বিতীয় দিনে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকের প্রধান আলোচনার বিষয় ছিল বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধি ও কারিগরি উন্নয়ন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ব্রিটিশ পুলিশের দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার প্রশংসা করে বলেন, “একটি জনবান্ধব, আধুনিক ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে আমরা কাজ করছি। এক্ষেত্রে কৌশলগত সংস্কার, মানবাধিকার সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে ব্রিটেনের জোরালো ভূমিকা কামনা করেন। তিনি উল্লেখ করেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে রোহিঙ্গা সংকটের সমাধান অপরিহার্য। লর্ড হ্যানসন এ বিষয়ে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মহলে চাপ অব্যাহত রাখার বিষয়ে আশ্বস্ত করেন।
বৈঠকে প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন (কাউন্টার টেররিজম) এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের জাতীয় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠায় ব্রিটেনের সমর্থনের জন্য লর্ড হ্যানসনকে ধন্যবাদ জানান।
জবাবে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার পরিকল্পনাকে স্বাগত জানান এবং অপরাধ বিচার ব্যবস্থা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর আশ্বাস দেন। বৈঠকে ভিয়েনায় নিযুক্ত দুই দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়