ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ঈদ ফিরতি ট্রেনযাত্রার আজ ষষ্ঠ দিনের টিকিট বিক্রি
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর শেষে ঘরে ফেরা মানুষের ভিড় সামাল দিতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পুরোদমে চলছে। ফিরতি যাত্রার পরিকল্পনায় থাকা যাত্রীরা আজ থেকে নির্ধারিত তারিখের টিকিট সংগ্রহ করতে পারছেন।
বুধবার (১৮ মার্চ) অগ্রিম টিকিট বিক্রির ষষ্ঠ দিনে পাওয়া যাচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনযাত্রার টিকিট।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীসেবার সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। একইভাবে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে।
ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
রেলওয়ের পূর্বঘোষণা অনুযায়ী, ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত বিভিন্ন দিনের টিকিট ইতোমধ্যে ধারাবাহিকভাবে বিক্রি সম্পন্ন হয়েছে। আগামী ২৯ মার্চের টিকিট বিক্রি হবে ১৯ মার্চ।
এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়টি নির্ধারণ করা হবে। যাত্রীদের সুবিধায় নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন শুরুর স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
টিকিট ক্রয়ের ক্ষেত্রে একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন এবং কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট