×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ ২০ মার্চ, বাংলাদেশে ঈদ কবে?

২০২৬ মার্চ ১৭ ২৩:৫৫:০২

মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ ২০ মার্চ, বাংলাদেশে ঈদ কবে?

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক মাসের সংযম ও সিয়াম সাধনা শেষে ঘনিয়ে আসছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দেশজুড়ে উৎসবের আমেজ ও নাড়ির টানে ঘরমুখো মানুষের ঢল নামলেও সবার মনে এখন প্রধান প্রশ্ন— ঈদ আসলে কবে? জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী, এবারের ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে একটি ধারণা পাওয়া গেছে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে শুক্রবারই সেখানে ঈদের দিন হওয়ার সম্ভাবনা প্রবল। সৌদি আরবের সুপ্রিম কোর্টও আগামী বুধবার সন্ধ্যায় দেশবাসীকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি অলৌকিকভাবে বুধবার চাঁদ দেখা যায়, তবে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ হবে; নতুবা শুক্রবারই হবে উৎসবের দিন।

ভৌগোলিক নিয়ম অনুযায়ী, সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায় এবং ঈদ উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আগামী ২১ মার্চ (শনিবার)।

তবে বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর। আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে ইসলামিক ফাউন্ডেশনে বৈঠকে বসবে কমিটি। ওই দিন সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে শুক্রবার (২০ মার্চ) ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে খুশির ঈদ উদযাপিত হবে।

এদিকে ঈদকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ মার্চ) থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে। নাড়ির টানে মানুষ রাজধানী ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। টার্মিনাল ও স্টেশনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলেও স্বজনদের সাথে ঈদ করার আনন্দে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াচ্ছে না।

এখন কেবল অপেক্ষার পালা বৃহস্পতিবারের সেই মাহেন্দ্রক্ষণটির জন্য, যখন পশ্চিম আকাশে এক ফালি বাঁকা চাঁদ ঘোষণা করবে খুশির আগমনী বার্তা।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত