ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ই-ভ্যাট সেবা সাময়িকভাবে বন্ধ রাখছে এনবিআর
নিজস্ব প্রতিবেদক: সেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে ই-ভ্যাট সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে এই কার্যক্রম বন্ধ করা হয়েছে, যা আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত বলবৎ থাকবে।
এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ, আধুনিক ও কার্যকর করতে ই-ভ্যাট সিস্টেমে একাধিক নতুন ফিচার ও ফাংশন সংযোজন করা হচ্ছে। বিদ্যমান মডিউলসমূহের উন্নয়নের জন্য এই ৩০ ঘণ্টা সিস্টেমের সকল অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে। শুক্রবার রাত ৮টার পর থেকে পুনরায় সেবাটি সচল হবে।
সিস্টেমে যেসব নতুন সুবিধা যুক্ত হচ্ছে:
১. মূসক ৬.১০ ফর্ম: এই ফর্মে সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন এবং এক্সেল ফাইলের মাধ্যমে সরাসরি ডাটা আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়া ক্রয় সংক্রান্ত সাব-ফর্মে নির্ধারিত কর মেয়াদের সর্বোচ্চ পাঁচ মাস আগের তারিখ ইনপুট দেওয়ার সুযোগ পাবেন ব্যবসায়ীরা।
২. ওবি ডাটা এন্ট্রি: এক্সেল ফাইল ব্যবহার করে ডাটা আপলোডের সুযোগ থাকছে এবং ডাটা আপলোড সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে একটি ‘কেস আইডি’ তৈরি হবে।
৩. মাস্টার ডাটা লিস্ট: সংশ্লিষ্ট ভ্যাট অফিসের পূর্ণাঙ্গ তথ্যের জন্য ‘ফুল ভ্যাট অফিস নেইম’ নামে একটি নতুন ফিল্ড যুক্ত করা হয়েছে।
৪. মূসক ৯.১ ও ৯.২: এই ফর্মগুলোতে ‘অন্যান্য তথ্যাদি’ নামে একটি নতুন ডকুমেন্ট তালিকা যুক্ত করা হয়েছে, যা নির্দিষ্ট ক্ষেত্রে পূরণ করা বাধ্যতামূলক হবে।
এনবিআর জানিয়েছে, এই আপগ্রেডেশনের ফলে ব্যবহারকারীরা আরও স্বচ্ছ ও দ্রুততর সেবা পাবেন। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধরার এবং নির্ধারিত সময় পর পুনরায় সিস্টেম ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত