ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দেশের বাজারে ফের সোনার দামে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সব রেকর্ড ভেঙে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৭ হাজার টাকা ছাড়িয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।
রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়। নতুন নির্ধারিত এই দাম আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের (Tejabi Gold) দাম বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। গোল্ডপ্রাইস.ওআরজি অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৮৮ ডলার ছাড়িয়ে গেছে।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের মূল্য তালিকা (প্রতি ভরি):
২২ ক্যারেট: ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা।
২১ ক্যারেট: ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা।
১৮ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা।
সনাতন পদ্ধতি: ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি