ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে সরকারের একগুচ্ছ পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রশাসনকে ইতিমধ্যে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার জানান, যাত্রী হয়রানি রোধে বাস টার্মিনালগুলোতে পুলিশের পাশাপাশি এলিট ফোর্স সোয়াত (SWAT) টিম এবং ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরিবহন শ্রমিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, "যাত্রীদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। যেখানে-সেখানে যাত্রী ওঠা-নামা করা থেকে বিরত থাকতে হবে। এছাড়া ছিনতাইকারী ও মলম পার্টির খপ্পর থেকে যাত্রীদের রক্ষায় পরিবহন শ্রমিকদের সতর্ক থাকতে হবে।"
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহাসড়কে যানজট কমাতে ঈদের আগের তিন দিন সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় কাঁচামাল ও জরুরি পণ্যবাহী ট্রাক এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য, এ বছর সরকার পবিত্র ঈদুল ফিতরের ছুটি এক দিন বাড়িয়েছে। শবে কদর ও ঈদের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন। এই সময়ে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস বন্ধ থাকলেও বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস ও ডাক বিভাগের মতো জরুরি সেবাগুলো নিয়মিত চালু থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত