ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাম্পে তেলের সরবরাহ বাড়াল বিপিসি
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে তেলের বরাদ্দ কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ লক্ষ্যে রেশনিং ব্যবস্থায় কমানো সরবরাহের হার আগের তুলনায় কমিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিসি এই তথ্য জানিয়েছে।
বিপিসির বার্তায় বলা হয়, বৈশ্বিক অস্থির পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। আগে বিভাগীয় শহরগুলোর গড় বিক্রয়ের তুলনায় অকটেন ও পেট্রোল সরবরাহ ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই সীমা কমিয়ে ১৫ শতাংশে আনা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত বরাদ্দ চার্ট অনুসারে প্রতিটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হবে। এ ক্ষেত্রে বিপিসির অধীন বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দেয়। দীর্ঘমেয়াদে দেশে জ্বালানির সংকট এড়াতে সরকারি নির্দেশে গত রোববার থেকে পেট্রোল পাম্পগুলোতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়।
এ সময় অনেক যানবাহনের মালিক আতঙ্কে পাম্পে ভিড় করতে শুরু করেন। ফলে বিভিন্ন পাম্পে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। তবে সরকারের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার