ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বর্তমান সরকার সবক্ষেত্রে মেধাকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সবক্ষেত্রে মেধাকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং কোনো ধরনের তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাকরির বাজারের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, “সবক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেয়া হবে না।” তরুণদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি আরও বলেন, “তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে নিজের পরিকল্পনার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফোরলেন মহাসড়ক নির্মাণসহ নানা অবকাঠামোগত উন্নয়নের কাজ দ্রুত শুরু করা হবে। তিনি এলাকার মানুষের কল্যাণে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী