ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারত থেকে দেশে আসছে ৫ হাজার টন ডিজেল
নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি তেলের মজুত শক্তিশালী রাখতে ভারত থেকে নতুন করে ডিজেল আমদানি শুরু হয়েছে। আজ (১০ মার্চ) আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পাঁচ হাজার টন ডিজেল পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
জানা গেছে, ভারত থেকে ডিজেল সরবরাহের জন্য ইতোমধ্যে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত পাইপলাইন ব্যবহার করে এই জ্বালানি তেল সরাসরি বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ বলছে, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির ফলে পরিবহন ব্যয় ও সময়—দুইই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে এই পাইপলাইন ব্যবহার করে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দেয় বাংলাদেশ। রোববার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ জানান।
এছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তিও রয়েছে। তবে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনের কারণে সেই সরবরাহ সাময়িকভাবে বন্ধ ছিল।
এই চুক্তির আওতায় ডিজেল আমদানিতে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা ব্যয় হওয়ার কথা রয়েছে। এর একটি অংশ বিপিসি বহন করবে এবং বাকি অর্থ ব্যাংকঋণের মাধ্যমে সংগ্রহ করার পরিকল্পনা ছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ