ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে স্টেডিয়ামে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মাঝে। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রেসিডেন্ট বক্সে বসে ম্যাচটি উপভোগ করছেন।
ম্যাচ শুরু হওয়ার কিছু সময় পর স্টেডিয়ামে পৌঁছান তিনি। জানা গেছে, বিসিবির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানোর প্রস্তুতি ছিল। তবে অতিরিক্ত আনুষ্ঠানিকতা এড়িয়ে শুধু খেলা দেখতে এসেছেন জানিয়ে সরাসরি প্রেসিডেন্ট বক্সে চলে যান তিনি। সেখানে তার সঙ্গে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের হাইকমিশনারও অবস্থান করছেন। বাংলাদেশ দলের জার্সি পরে তারা একসঙ্গে ম্যাচের উত্তেজনা উপভোগ করছেন।
ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের মাধ্যমে ইতোমধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এদিকে প্রথম ওয়ানডে ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি সেই ম্যাচটি উপভোগ করেন এবং বাংলাদেশের বড় জয় দেখেন।
প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহানের ব্যাটে দলটি শুরুতে শক্ত অবস্থান তৈরি করে এবং উদ্বোধনী জুটিতে শতরান পার করে।
তবে ম্যাচের এক পর্যায়ে বাংলাদেশি বোলাররা পাল্টা আঘাত হানতে শুরু করেন। পাকিস্তানের সংগ্রহ ১২২ রান হওয়ার আগেই টাইগাররা তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচে নতুন উত্তেজনা তৈরি করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত