ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে জাতিসংঘ শরণার্থী সংস্থাকে (ইউএনএইচসিআর) আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএনএইচসিআর-এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে ইভো ফ্রেইজেন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের জন্য আন্তর্জাতিক ত্রাণের ‘নাটকীয় হ্রাস’ পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের স্বনির্ভরতা এবং জীবনযাত্রার সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে কাঙ্ক্ষিত মনোযোগ পাচ্ছে না। যদিও গত বছর জাতিসংঘ মহাসচিবের সফরসহ বেশ কিছু উচ্চপর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছিল। ড. ইউনূস সতর্ক করে বলেন, ক্যাম্পে রোহিঙ্গাদের দীর্ঘকালীন অবস্থান কোনো সমাধান হতে পারে না। এটি স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গেও উত্তেজনা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, “এই সমস্যার সৃষ্টি হয়েছে মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেই হতে হবে। ক্যাম্পে একটি হতাশ ও ক্ষুব্ধ তরুণ প্রজন্ম বেড়ে উঠছে, যাদের হাতে প্রযুক্তির নাগাল রয়েছে। এটি কারও জন্যই ভালো খবর নয়। আমাদের কাজ হলো তারা যেন শান্তি ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে তা নিশ্চিত করা।”
বৈঠকে ভাসানচর পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড তৈরি করতে চাই। প্রথমবার ভোট দেওয়া তরুণদের জন্য আমরা একটি উৎসবমুখর ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি।”
ইউএনএইচসিআর প্রতিনিধি জানান, সংস্থাটির নবনিযুক্ত প্রধান বারহাম সালিহ অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরের এবং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা
- ঢাকা-১৭ আসনে প্রথম কেন্দ্রের ফলে এগিয়ে তারেক রহমান