ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের অপেক্ষার অবসান হয়েছে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুই শিফটে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের পরীক্ষায় প্রথম শিফটে পাসের হার ছিল ২৩ দশমিক ১৫ শতাংশ এবং দ্বিতীয় শিফটে পাসের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩২ শতাংশ।
ফলাফলে দেখা যায়, প্রথম শিফটে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন অনন্ত মিয়াহ। তিনি পেয়েছেন ৮৯ দশমিক ৫০ নম্বর। তার রোল নম্বর ১২১২২৬৩৪। অনন্ত নরসিংদী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন।
অন্যদিকে, দ্বিতীয় শিফটে শীর্ষস্থান অর্জন করেছেন মো. সিয়াম আলী। তিনি ৮৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। তার রোল নম্বর ১১২০৩২৫৮। তিনি রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।
এর আগে গত ১৭ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে নেওয়া হয়। মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৮০টি প্রশ্ন ছিল, প্রতিটির মান ছিল ১ দশমিক ২৫ নম্বর। সময় নির্ধারিত ছিল এক ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা হয়, অর্থাৎ চারটি ভুল উত্তরে এক নম্বর কর্তন করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, প্রথম শিফটে নিবন্ধিত ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন পরীক্ষায় অংশ নেন। এতে উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ১৭ শতাংশ। দ্বিতীয় শিফটে ৫৭ হাজার ৭৫৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ৭৩ জন, যা শতকরা ৯০ দশমিক ১৬ ভাগ।
এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)