ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
সংসদে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উত্থাপন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬ উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার মো. আসাদুজ্জামান এই অধ্যাদেশসহ রাষ্ট্রপতির জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন।
সকালেই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন স্পিকারশূন্য অবস্থায় শুরু হয়। এ সময় সংসদ নেতা খন্দকার মোশাররফ হোসেন সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন এবং ডেপুটি স্পিকার পদে শপথ গ্রহণ করেন ব্যারিস্টার কায়সার কামাল।
দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণের পর আইনমন্ত্রী রাষ্ট্রপতির জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন। অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, জেলা ও উপজেলা পরিষদ সংশোধন, সিটি করপোরেশন ও পৌরসভা আইন সংশোধন, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন), বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন), বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) এবং জাতির পিতার পরিবারের নিরাপত্তা সংশোধন।
এছাড়া সরকারি চাকরি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, পাবলিক প্রকিউরমেন্ট, ব্যাংক, গ্রামীণ ব্যাংক, ভোটার তালিকা, স্থানীয় সরকার, জাতীয় সংসদ নির্বাচনের এলাকা সীমানা নির্ধারণ, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন), সিভিল কোর্টস অ্যামেন্ডমেন্ট, কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর (সংশোধন) এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল সংশোধনের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশও তালিকাভুক্ত ছিল।
জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশও এদিনের কার্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি তহবিল অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬। এছাড়া মাইক্রোফাইন্যান্স ব্যাংক, বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, বাংলাদেশ গ্যাস, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৬ এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ, ২০২৬ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত