ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
তেল বিক্রিতে রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত সরকারের
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে জ্বালানি তেল বিক্রিতে আর কোনো সীমা বা রেশনিং থাকছে না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকার এই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী শনিবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জানান, সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (১৫ মার্চ) থেকেই জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হবে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে দেশে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ পরিস্থিতিতে গত ৬ মার্চ থেকে সারা দেশে যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণে তেল বিক্রির সীমা নির্ধারণ করে রেশনিং চালু করে সরকার।
রেশনিং চালুর সময় বিভিন্ন ধরনের যানবাহনের জন্য আলাদা আলাদা জ্বালানি সীমা নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী মোটরসাইকেলের জন্য দৈনিক ২ লিটার, এসইউভি ও মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাকের জন্য ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত তেল বিক্রির অনুমতি দেওয়া হয়।
পরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে রেশনিং ব্যবস্থায় কিছুটা শিথিলতা আনা হয়। রাইডশেয়ারিং চালকদের সুবিধার কথা বিবেচনায় মোটরসাইকেলের জ্বালানি সীমা ২ লিটার থেকে বাড়িয়ে ৫ লিটার করা হয়। পাশাপাশি সার্বিক রেশনিং হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল