ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
‘আড়ং’-এ ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষোভ রুমিন ফারহানার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘আড়ং’-এর শোরুমে কেনাকাটা করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রভাবশালী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। ৪ হাজার ৫০০ টাকার পণ্য কিনলেও বহনের জন্য একটি সাধারণ ব্যাগ ফ্রিতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে কাঁখে কাপড় নিয়ে শোরুম ত্যাগ করেন তিনি।
শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসীমউদ্দীন রোডের আড়ং শোরুমে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মায়ের জন্য চারটি ম্যাক্সি কিনতে আড়ংয়ে গিয়েছিলেন রুমিন ফারহানা। বিল পরিশোধের পর শোরুম কর্তৃপক্ষ তাঁকে কাপড়গুলো বহনের জন্য ব্যাগ দিতে অস্বীকৃতি জানায়। পরিবর্তে একটি ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দাবি করা হয়। এ সময় রুমিন ফারহানা প্রশ্ন তোলেন, হাজার হাজার টাকার কেনাকাটার পর কেন সামান্য একটি ব্যাগের জন্য আলাদা টাকা দিতে হবে? কিন্তু কর্তৃপক্ষ তাদের নীতিমালায় অনড় থাকায় তিনি অতিরিক্ত টাকা না দিয়ে কেনা কাপড়গুলো ভাঁজ করে নিজের কাঁধে ও হাতে নিয়ে শোরুম থেকে বেরিয়ে আসেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, “মায়ের জন্য কাপড় কিনতে গিয়েছিলাম কারণ আড়ংয়ের নির্দিষ্ট মাপ তাঁর সাথে মিলে যায়। সাড়ে চার হাজার টাকার বিল পরিশোধের পর তারা কোনো ব্যাগ দেয়নি। উল্টো ব্যাগের জন্য ৪০ টাকা দাবি করে। এটি অত্যন্ত অদ্ভুত ও অপমানজনক নিয়ম। আমি এই অযৌক্তিক নিয়মের প্রতিবাদে কাপড়গুলো কাঁধে নিয়েই চলে এসেছি। আড়ংয়ের মতো ব্র্যান্ড যদি গ্রাহকের ন্যূনতম সম্মান নিশ্চিত করতে না পারে, তবে তা দুঃখজনক।”
রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, একজন সংসদ সদস্যকে ন্যূনতম সম্মান দেখানো উচিত ছিল আড়ংয়ের। পরিবেশ রক্ষার দোহাই দিয়ে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত টাকা নেওয়া এক ধরনের ‘ব্যাগ বাণিজ্য’। গ্রাহক টাকা দিয়ে পণ্য কিনবে কিন্তু সেটি বহন করার উপায় থাকবে না—এটি কেমন নিয়ম?
উল্লেখ্য, এর আগেও আড়ংয়ের ব্যাগের দাম রাখা নিয়ে আইনি নোটিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় আড়ং কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক