ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ভোটযুদ্ধে প্রস্তুত ৩০০ আসন, ৪২ হাজার কেন্দ্র
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারাদেশে ভোটগ্রহণের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্র, ভোটকক্ষ ও ভোটগ্রহণকারী কর্মকর্তার চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হয়েছে, যা দেশের নির্বাচনি ব্যবস্থাপনায় বড় ধরনের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, দেশের ৩০০ সংসদীয় আসনে এবার মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে ব্যবহৃত হবে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ।
বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্র ও ভোটকক্ষসংক্রান্ত চূড়ান্ত তালিকার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি জানান, এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসার। সব মিলিয়ে ভোটগ্রহণ কার্যক্রমে যুক্ত থাকবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা-কর্মচারী।
ভোটার তালিকার তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। পাশাপাশি তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন ১ হাজার ২৩২ জন তৃতীয় লিঙ্গের ভোটার।
নির্বাচন কমিশন আশা করছে, এই বিশাল জনবল ও অবকাঠামোগত প্রস্তুতির মাধ্যমে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল