ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (২৯ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নানামুখী কর্মসূচি পালিত হয়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে একটি আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
এছাড়া সকাল ১১টায় রাজধানীর দেওয়ান পাড়া ভাসানটেক এলাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।
জামায়াতের কর্মসূচি
অন্যদিকে দুপুর ২টায় মিরপুর-১ এলাকার ওয়াক-আপ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের আমির ডা. শফিকুর রহমান।
রাজধানীতে আজকের এসব কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়তি রাজনৈতিক তৎপরতা ও জনসমাগমের সম্ভাবনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত