ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নির্বাচন ও গণভোটের জন্য ছাপানো হচ্ছে ২৬ কোটি ব্যালট পেপার
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য রেকর্ড ২৬ কোটি ব্যালট পেপার ছাপানোর কাজ চলছে। একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট গ্রহণ করতে হওয়ায় ব্যালটের সংখ্যা ও নির্বাচনি ব্যয়—উভয়ই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তবে দ্বিগুণ ব্যালট ছাপাতে হলেও নির্বাচন কমিশনকে (ইসি) আপাতত নতুন করে কাগজ কিনতে হচ্ছে না।
বুধবার (২৮ জানুয়ারি) ইসির বাজেট শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সংসদ নির্বাচন ও গণভোটের এই বিপুল পরিমাণ ব্যালট ছাপাতে সরকারের মোট ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। কমিশন জানিয়েছে, সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আগে থেকে মজুত রাখা কাগজই গণভোটের ব্যালট ছাপাতে ব্যবহার করা হচ্ছে। ফলে কাগজের জন্য এই মুহূর্তে বাড়তি কোনো অর্থ ব্যয় করতে হয়নি।
সংসদ নির্বাচন ও গণভোটের এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে মোট ৩ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে কেবল সংসদ নির্বাচনের জন্য ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ থাকলেও, গণভোট যুক্ত হওয়ায় সরকার অতিরিক্ত ১ হাজার ৭০ কোটি টাকা বরাদ্দ দেয়।
বরাদ্দকৃত অর্থের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে ব্যয় হবে ১ হাজার ৪০০ কোটি টাকা এবং নির্বাচন পরিচালনায় ব্যয় হবে ১ হাজার ২০০ কোটি টাকা। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দের কিস্তি সময়মতো পাওয়ায় প্রস্তুতিতে কোনো বিঘ্ন ঘটছে না।
নির্বাচন কমিশনের পাশাপাশি গণভোটের প্রচারণা চালানোর জন্য সরকারের ছয়টি মন্ত্রণালয়কে প্রায় ১৪০ কোটি টাকা দেওয়া হচ্ছে। এর মধ্যে এলজিইডি ৭২ কোটি, সংস্কৃতি মন্ত্রণালয় ৪৬ কোটি, ধর্ম মন্ত্রণালয় ৭ কোটি, তথ্য মন্ত্রণালয় ৪ কোটি ৭১ লাখ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ৪ কোটি ৫২ লাখ এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় ৪ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে। এছাড়া কমিশনের নিজস্ব জনসংযোগ শাখা গণভোটের প্রচারে ৪ কোটি টাকা ব্যয় করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একই দিনে সাধারণ নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের ওপর গণভোট আয়োজন বাংলাদেশের নির্বাচনি ইতিহাসে একটি নতুন এবং ব্যয়বহুল নজির স্থাপন করতে যাচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট