ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাস ভাড়া নিয়ন্ত্রণে: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রা চলাকালীন পরিবহন ব্যবস্থা স্বাভাবিক এবং যাত্রীদের কোনো ভোগান্তি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। কয়েকটি পরিবহন প্রতিষ্ঠান ২০–৩০ টাকা কমও নিচ্ছে। পুলিশ বুথে যেকোনো বাড়তি ভাড়া সংক্রান্ত অভিযোগ তৎক্ষণাৎ সমাধান করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বাসগুলো সময়মতো ছাড়ছে এবং যাত্রীদের জন্য সার্বিকভাবে যাত্রা স্বস্তিদায়ক। ঢাকার বাইরে যাতায়াত শৃঙ্খলার সঙ্গে হচ্ছে, এবং বড় ধরনের কোনো বিঘ্নের খবর নেই।
জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী বলেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল প্রায় ৩২ হাজার গাড়ি বেড়ে গেছে, যারা তেল পাওয়ায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। কেউ তেল না পেলে অভিযোগ করার সুযোগও থাকবে।
মন্ত্রী যোগ করেন, গণপরিবহনে তেলের কোনো ঘাটতি নেই এবং সব ব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে, যা ঈদযাত্রা আরও নিরাপদ ও নির্বিঘ্ন করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী