ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ সদস্যরা ব্যাপক লুটপাট করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তাঁর ভাষ্য, দেশের সম্পদ লুট করে বিদেশে প্রাসাদ গড়েছেন তাঁরা। সরকার পতনের পরও বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছর শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এত লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। দেশের সম্পদ ও টাকা লুপ পাট করে তারা বিদেশে প্রাসাদ তৈরি করেছে। তাদের পতনের পর এখন বিদেশের সে সব প্রসাদে বসে তারা দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এখানে একজন সন্ত্রাসী ছিল, যে কয়েকশ জমি দখল করেছে। তারা মনে করেছিল, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে।’
তিনি আরও বলেন, বছরের পর বছর লুটপাট করে যাঁরা সম্পদ নিয়ে গেছেন, তাঁরা এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়ে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার বেশি পূজামণ্ডপে পূজা উদ্যাপিত হচ্ছে উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে স্পিকার বলেন, ‘তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। আমাকে অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এ সম্মান আমার একার নয়, এটি সবার সম্মান। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি পৃথিবীতে উজ্জ্বল হয়েছে।’
আওয়ামী লীগের শাসনামলের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস। এরই মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বিএনপি সরকারই দেশে এমন পদক্ষেপ নিয়েছে; অন্য কোনো সরকারের আমলে এমন নজির নেই। বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করছে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের বিরুদ্ধে চুরি ও লুটপাটের অভিযোগ তুলে স্পিকার বলেন, তারা দেশের সম্পদ নিয়ে গেছে এবং অর্থের বিনিময়ে আইন-আদালতকে প্রভাবিত করেছিল। এখন ভারতে প্রাসাদে বসবাস করছে। তাঁর মতে, এভাবে আর কেউ লুটপাট করেনি। বিএনপি সরকার ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে চায় বলেও জানান তিনি।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন