ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আইজিপির বাসভবনে চুরির সংবাদ ভিত্তিহীন
নিজস্ব প্রতিবেদক: পুলিশ জানিয়েছে, বাগেরহাটে আইজিপি মো. আলী হোসেন ফকিরের বাসভবনে চুরির খবর সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়ে থাকা বাইরের সার্ভিস লাইনের তার অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গিয়েছিল। পরে সেই তার উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর বুধবার (১৮ মার্চ) বাগেরহাট জেলা পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, যেখানে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলা হয়। তবে পুলিশ জানায়, ওই সংবাদটি যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করা হয়েছিল, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
পুলিশের বরাত অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) রাত প্রায় ১১টায় ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে থানা পুলিশ মঙ্গলবার অভিযান চালিয়ে হারানো তার উদ্ধার করে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম— মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা