ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন ড. মামুন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মামুন আহমেদ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এসময় বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ নতুন চেয়ারম্যানের হাতে দায়িত্ব হস্তান্তর করেন। উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলামসহ কমিশনের বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা এবং কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী প্রফেসর ড. মামুন আহমেদকে আগামী চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার যোগদানের তারিখ থেকেই নিয়োগ কার্যকর হবে এবং তিনি প্রচলিত বিধি মোতাবেক বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রো-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান পদে যোগদানের পূর্বে দেড় বছরেরও বেশি সময় তিনি প্রো-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা ও গবেষণায় সমানভাবে উজ্জ্বল ড. মামুন ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং পরবর্তী বছরগুলোতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং ২০০৮ সালে অধ্যাপকের পদে উন্নীত হন। ড. মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি জাপানের নিহন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন থেকে ভাইরোলজিতে পিএইচডি অর্জন করেছেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পিটসবার্গে ট্রান্সলেশনাল ও ক্লিনিক্যাল ভাইরোলজিতে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পিটসবার্গের থমাস ই. স্টারজল ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট ও ইউনিভার্সিটি অব নেব্রাস্কা, লিংকন-এ রিসার্চ অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. মামুন স্নাতক পর্যায়ে সাধারণ জীবরসায়ন, বিশেষ করে ভাইরোলজি এবং স্নাতকোত্তর পর্যায়ে মলিকুলার ডায়াগনস্টিকস পড়াচ্ছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে ৫৩টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র ট্রান্সলেশনাল মলিকুলার ভাইরোলজি ও ভাইরাল মলিকুলার ডায়াগনস্টিকস, যেখানে তিনি আধুনিক রোগ নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন ও ক্লিনিক্যাল প্রয়োগে বিশেষ অবদান রেখেছেন।
দুই দশকের বেশি ক্লিনিক্যাল অভিজ্ঞতায় সমৃদ্ধ ড. মামুন আহমেদ নতুন ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবন ও বাস্তবায়নে অনন্য দক্ষতা প্রদর্শন করেছেন। কোভিড-১৯ মহামারির সময় তিনি দেশে করোনার মোকাবেলায় সম্মুখসারির দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের সিনেটে তিনবার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে