ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ প্রতিষ্ঠান।
২৪ জানুয়ারি (শনিবার) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৩টি হলো- মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল এবং আনলিমা ইয়ার্ন।
মালেক স্পিনিং
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬৫ পয়সায়। যেখানে আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬২ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ৪ টাকা ৮৫ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৬৪ পয়সা।
রহিম টেক্সটাইল
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৪ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে ১১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১১ টাকা ৮১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা।
আনলিমা ইয়ার্ন
চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১টাকা ৫৮ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২৩ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে মাইনাস ১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময় যা ছিল মাইনাস ১ টাকা ৬৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৫ পয়সা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)