ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
সরকার ফারাবী: নেমেও শুরুটা ভালো হয়নি সিলেট টাইটান্সের। রংপুর রাইডার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত চাপে পড়ে যায় দলটি। তবে ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দারুণ জুটিতে ম্যাচে ফেরে সিলেট। শেষ মুহূর্তে উত্তেজনা চরমে উঠলেও এক বলে ছয় রানের কঠিন সমীকরণ ছক্কা হাঁকিয়ে মিলিয়ে দেন ক্রিস ওকস তাতেই নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান তোলে রংপুর রাইডার্স। জবাবে ৩ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সিলেট টাইটান্স এবং নিশ্চিত করে কোয়ালিফায়ারের টিকিট।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। তবে বিলিংস ও মিরাজের ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই দুই ব্যাটার ফিরলেও শেষদিকে মঈন আলি ও ক্রিস ওকস ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন। শেষ বলে ওকসের ছক্কায় রংপুরের বিদায় নিশ্চিত হয়।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই বিপর্যয়ে পড়ে দলটি। ২৯ রানেই হারায় ৪ উইকেট ভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে সাজঘরে ফেরেন।
পঞ্চম উইকেটে খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ কিছুটা প্রতিরোধ গড়েন। ১৯ বলে ৩০ রান করেন খুশদিল, আর রিয়াদ করেন দলের সর্বোচ্চ ৩৩ রান। অধিনায়ক সোহান ২৪ বলে করেন ১৮ রান। শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পেলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
সিলেটের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন খালেদ আহমেদ ন ৪ উইকেট। দুটি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন