ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড বড় ধরনের সংকটে পড়েছে। গত ৬ মাস ধরে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম টানা বন্ধ থাকায় একে বর্তমান ‘বি’ ক্যাটাগরি থেকে অবনমন করে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর ২০২৪ সালের ২০ মে জারিকৃত নির্দেশনার ১(সি) ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি যদি টানা ৬ মাস বা তার বেশি সময় উৎপাদন বা অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখে, তবে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সেই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
একই সাথে কোম্পানিটির শেয়ার ক্রয়ের ক্ষেত্রে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএসইসি (মার্জিন) রুলস, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী, এখন থেকে কোনো স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকার রহিমা ফুডের শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের কোনো প্রকার ঋণ বা মার্জিন সুবিধা প্রদান করতে পারবে না। আজ ২ মার্চ থেকেই এই ঋণ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে অনুরোধ জানিয়েছে ডিএসই।
ক্যাটাগরি পরিবর্তনের ফলে রহিমা ফুডের শেয়ার লেনদেন নিষ্পত্তির সময়সীমা এখন সাধারণ শেয়ারের চেয়ে দীর্ঘ হবে। এছাড়া ‘জেড’ ক্যাটাগরিতে নেমে যাওয়ায় এবং ঋণ সুবিধা বন্ধ হওয়ায় শেয়ারটির তারল্য ও বিনিয়োগকারীদের চাহিদাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ দিন উৎপাদন বন্ধ থাকা এবং ক্যাটাগরি অবনমনের এই খবরটি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?