ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
হরমুজ প্রণালী পেরিয়ে চট্টগ্রামে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ার আগেই হরমুজ প্রণালী অতিক্রম করা একাধিক জাহাজ এখন ধীরে ধীরে চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। মোট ১৫টি জাহাজে করে দেশে আসছে এলএনজি, এলপিজি, জ্বালানি তেল এবং শিল্পকারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচামাল।
শনিবার (৭ মার্চ) চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
বন্দর কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে রওনা দেওয়া জাহাজগুলো তখনই হরমুজ প্রণালী পেরিয়ে যায়, যখন ওই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়ছিল। সংঘাত শুরু হওয়ার আগেই তারা নিরাপদে আরব সাগরে প্রবেশ করতে সক্ষম হয়। বর্তমানে জাহাজগুলো পর্যায়ক্রমে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাচ্ছে এবং পণ্য খালাসের কাজ চলছে।
জানা গেছে, এই বহরের অন্তত চারটি জাহাজে প্রায় দুই লাখ ৪৭ হাজার টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রয়েছে। কাতারের রাস লাফান বন্দর থেকে আনা এই গ্যাস দেশের বিদ্যুৎকেন্দ্র ও শিল্প খাতে ব্যবহৃত হবে।
বন্দর সূত্রে জানা যায়, কাতার থেকে এক লাখ ২৬ হাজার টন এলএনজি বহনকারী ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামের দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এলপিজি বহনকারী ‘সেভান’ নামের আরেকটি জাহাজ রোববার বন্দরে ভিড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়া ‘লুসাইল’ নামের জাহাজটি সোমবার এবং ‘আল গালায়েল’ নামের আরেকটি এলএনজি ট্যাংকার বুধবার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে।
হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ইরাক, ইরান, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব—এই সাতটি দেশের সঙ্গে পণ্য পরিবহনের ক্ষেত্রে এই প্রণালী ব্যবহার করা হয়। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালির পাশের দেশ ওমান থেকেও পণ্য পরিবহনে ঝুঁকি তৈরি হয়েছে।
পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী হয়ে ওমান উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর পেরিয়ে জাহাজগুলো বাংলাদেশে পৌঁছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও সংঘাত শুরুর আগেই হরমুজ প্রণালী পার হওয়া ১৫টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে এলএনজি, জ্বালানি তেল এবং বিভিন্ন শিল্পের কাঁচামাল রয়েছে।
তিনি জানান, জাহাজগুলো থেকে দ্রুত পণ্য খালাস ও সরবরাহ নিশ্চিত করতে বন্দরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
আরও জানা গেছে, ‘লুসাইল’ ও ‘আল গালায়েল’ নামের দুটি এলএনজি ট্যাংকারের পাশাপাশি কয়েকটি কার্গো জাহাজে প্লাস্টিক ও পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামাল এসেছে। এসব কাঁচামাল দেশের গার্মেন্টস, প্লাস্টিক এবং রাসায়নিক শিল্পে ব্যবহৃত হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার