×

ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে: আইজিপি

২০২৬ অক্টোবর ২৬ ১৫:১৯:২৬

পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। প্রয়োজনে ক্রসফায়ারের দরকার হলে এবং সরকার অনুমতি দিলে পুলিশ তা করবে।

তিনি বলেন, পুলিশ লাঠিপেটা করলে বলা হয়, পুলিশ ফ্যাসিস্ট। আবার পুলিশ নীরব থাকলে বলা হয়, পুলিশ দুর্বল। এ পরিস্থিতিতে পুলিশকে কাজ করার পরিবেশ দিতে হবে এবং দায়িত্ব পালনে সক্ষম করে তুলতে হবে।

সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। তিনি বলেন, পুলিশ সদস্যদের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত হলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গুজব ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ঘটনা যাচাই করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত