ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আজকের বাজারে স্বর্ণের দাম (৬ মার্চ)
নিজস্ব প্রতিবেদক: দেশের সোনার বাজারে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতার পর অবশেষে বড় ধরনের মূল্যহ্রাস দেখা গেছে। টানা ছয় দফা দাম বাড়ার পর এবার এক লাফে উল্লেখযোগ্য পরিমাণ কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে। ৬ মার্চ ২০২৬ থেকে এই নতুন মূল্য সারাদেশে কার্যকর হয়েছে।
দর কমার কারণ
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) সরবরাহ বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৩ মার্চ মঙ্গলবারও সোনার দাম এক দফায় ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল। তবে ৪ মার্চের এই বড় দরপতনের ফলে সাম্প্রতিক সময়ে বাড়তি দামের চাপ কিছুটা কমেছে, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর।
নতুন নির্ধারিত দাম
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী—
১. ২২ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা
২. ২১ ক্যারেট (প্রতি ভরি): ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা
৩. ১৮ ক্যারেট (প্রতি ভরি):২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা
৪. সনাতন পদ্ধতি (প্রতি ভরি): ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা
চলতি ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত বাজুস মোট ৩৭ বার সোনার দাম সমন্বয় করেছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং আজকের এই বড় হ্রাসটি ছিল ১৩তমবারের মতো দাম কমানোর ঘটনা। এর আগে ২০২৫ সালেও সোনার বাজারে ব্যাপক অস্থিরতা ছিল সেই বছরে মোট ৯৩ বার দামের পরিবর্তন ঘটে, যার মধ্যে ৬৪ বারই দাম বেড়েছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার