ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবি ক্যাম্পাসে পথশিশুকে ধর্ষণচেষ্টা, শিক্ষার্থীদের হাতে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক পথশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৪ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন ফুটপাতে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্তকে শাহবাগ থানায় সোপর্দ করা হলেও আইনি জটিলতায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবক পথশিশুকে ধর্ষণের চেষ্টা করলে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তবে ‘মামলার বাদী হতে কেউ রাজি না হওয়ায় তাকে আটক রাখা সম্ভব হয়নি। পরবর্তীতে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দাবি করেছেন। তার মতে, ওই যুবক পথশিশুর সঙ্গে কথা বলতে গেলে শিশুটি ভয় পেয়ে দৌড়ে পালায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেছিলেন। যাচাই-বাছাই শেষে কোনো ‘অপরাধমূলক উদ্দেশ্য প্রমাণিত না হওয়ায়’ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে এ ঘটনায় ভিন্ন মত প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছিলেন। তিনি লিখেছেন, ‘অভিযুক্ত তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করে। তিনি জানান , শয়তানের প্ররোচনায় তিনি এ কাজ করেছেন, তিনি জানেন না তিনি কীভাবে এ কাজ করতে গেছিলেন।’
ডাকসুর ওই সদস্য আরও অভিযোগ করেন, ‘মামলার খরচ চালানো, আইনি জটিলতা ইত্যাদির কারণে মামলার বাদী হিসেবে কেউ থাকতে না চাওয়ায় মামলা না দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।’ এই ঘটনার পর ক্যাম্পাসে পথশিশুদের নিরাপত্তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত