ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বেথেলের সেঞ্চুরিও থামাতে পারেনি ভারতের ফাইনাল যাত্রা
নিজস্ব প্রতিবেদক: রানের বন্যায় ভেসে যাওয়া ম্যাচে শেষ পর্যন্ত নাটকীয় জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। জ্যাকব বেথেলের দুর্দান্ত সেঞ্চুরিতেও লক্ষ্য ছুঁতে পারেনি ইংল্যান্ড। হাইভোল্টেজ এই সেমিফাইনালে ৭ রানে জিতে শিরোপা লড়াইয়ের টিকিট নিশ্চিত করে আয়োজক দল।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৫৩ রান তোলে ভারত। জবাবে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
রান তাড়ায় নামার পর শুরুতেই ধাক্কা খায় ইংলিশরা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হন ওপেনার ফিল সল্ট। হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দেন তিনি। কিছুক্ষণ পর দলনেতা হ্যারি ব্রুকও বেশিক্ষণ টিকতে পারেননি— ৬ বলে ৭ রান করে ফিরে যান।
পাওয়ার প্লেতেই আরও একটি উইকেট হারায় ইংল্যান্ড। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হওয়ার আগে ১৭ বলে ২৫ রান করেন আরেক ব্যাটার। তবে উইকেট পড়লেও রান তোলার গতি কমেনি। প্রথম ছয় ওভারে ইংল্যান্ড তোলে ৬৮ রান।
এরপর ব্যাট হাতে ঝড় তোলেন জ্যাকব বেথেল। তাকে সমর্থন দেন টম ব্যান্টন ও উইল জ্যাকস। ব্যান্টন ৫ বলে ১৭ এবং জ্যাকস ২০ বলে ৩৫ রান করে আউট হন। স্যাম কারানও ১৪ বলে ১৮ রান করেন।
তবে ম্যাচে সবচেয়ে বড় ঝড় তোলেন বেথেল। মাত্র ১৯ বলেই অর্ধশতক পূর্ণ করেন তিনি। এরপর আরও আগ্রাসী হয়ে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৫ রান করে আউট হন এই ব্যাটার। তার ইনিংসে ছিল সাতটি চার ও আটটি ছয়। কিন্তু তার এই লড়াকু ইনিংসও ইংল্যান্ডকে জয় এনে দিতে পারেনি।
ভারতের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন হার্দিক পান্ডিয়া, তিনি নেন দুটি উইকেট। এছাড়া আরও চার বোলার একটি করে উইকেট ভাগ করে নেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৯ রান করে আউট হন। তবে এরপর স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ দলের ইনিংস গুছিয়ে নেন। দ্বিতীয় উইকেটে তাদের জুটিতে আসে ৯৭ রান। ইশান ১৮ বলে ৩৯ রান করে বিদায় নেন।
স্যামসন খেলেন দুর্দান্ত ইনিংস। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও সেটি করতে পারেননি তিনি। উইল জ্যাকসের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪২ বলে ৮৯ রান করেন স্যামসন। তার ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছয়।
মাঝের দিকে দ্রুত রান তুলতে শিবম দুবেকে চার নম্বরে পাঠানো হয়। তিনি ২৫ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন। যদিও অধিনায়ক সূর্যকুমার যাদব বড় কিছু করতে পারেননি, ৬ বলে ১১ রান করেন তিনি।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ১২ বলে ২৭ এবং তিলক ৭ বলে ২১ রান করেন। অক্ষর প্যাটেল ২ রানে অপরাজিত থাকেন এবং বরুণ চক্রবর্তী রান না করেই ক্রিজে ছিলেন।
ইংল্যান্ডের হয়ে উইল জ্যাকস ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন। এছাড়া জোফরা আর্চার একটি উইকেট শিকার করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)