ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা আহসান উল্লাহ
নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে এক অনাকাঙ্ক্ষিত 'মব'-এর মুখে পড়ার জেরে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহ। গত বুধবার (৪ মার্চ ২০২৬) তিনি নতুন গভর্নরের কাছে তাঁর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের দিনে কেন্দ্রীয় ব্যাংক চত্বরে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন আহসান উল্লাহ। অভিযোগ রয়েছে, সেদিন তিনি 'মব'-এর মুখে পড়েন এবং ব্যাংকের জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করেন। এই ঘটনার পর থেকে তিনি আর কার্যালয়ে যাননি।
পদত্যাগপত্রে আহসান উল্লাহ উল্লেখ করেছেন যে, ওই দিন বিকেলে দাপ্তরিক গাড়িতে করে তিনি ব্যাংক প্রাঙ্গণ ত্যাগ করে মিরপুর ডিওএইচএসের বাসায় চলে যান। তিনি আরও জানান, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর গভর্নরের উপদেষ্টার মতো সম্মানজনক পদে দায়িত্ব পালন করা তাঁর জন্য স্বাচ্ছন্দ্যকর নয়, তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি থেকে ৩০ দিন পর তাঁর এই পদত্যাগ কার্যকর হবে।
আহসান উল্লাহ বাংলাদেশ ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অবসরের পর তিনি একাধিকবার উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সাবেক গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে তাঁকে পুনরায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনকালে আহসান উল্লাহ পদোন্নতিতে পরীক্ষাপদ্ধতি চালু, জনবল কাঠামো পুনর্বিন্যাস এবং কর্মমূল্যায়ন আধুনিকায়নসহ বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেন। তবে এসব উদ্যোগের ফলে অনেক কর্মকর্তার পদোন্নতির গতি কমে যাওয়ায় ব্যাংক কর্মকর্তাদের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল বলে জানা গেছে। পদত্যাগপত্রে তিনি দায়িত্ব পালনকালে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা