ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
বিনোদন ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তাল রণাঙ্গন এবার সরাসরি প্রভাব ফেলল বলিউড তারকাদের জীবনে। ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া ভয়াবহ যুদ্ধের জেরে আকাশপথ রুদ্ধ হয়ে যাওয়ায় দুবাই বিমানবন্দরে চরম বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোনাল চৌহান। ‘জান্নাত’ খ্যাত এই তারকা এখন নিজ দেশে ফিরতে মরিয়া হয়ে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন।
যুদ্ধাবস্থার কারণে ইরান ও ইরাকের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বড় বিমান সংস্থাগুলো তাদের পূর্বনির্ধারিত সকল ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বর্তমানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সোনালের মতো আরও অসংখ্য যাত্রী আটকা পড়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালগুলোতে হাজার হাজার যাত্রীদের ভিড় এবং তাঁদের চোখে-মুখে ফুটে ওঠা উৎকণ্ঠা।
এই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে সোনাল চৌহান তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি, চলমান সংকটের কারণে আমি বর্তমানে দুবাইয়ে আটকা পড়েছি। ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে এবং ভারতে ফেরার কোনো নিশ্চিত উপায় নেই। আমি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সরকারের নির্দেশনা ও সমর্থন কামনা করছি। সরকারের পক্ষ থেকে যেকোনো সহায়তা পেলে আমি গভীরভাবে কৃতজ্ঞ থাকব।’
মূলত ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা এখন উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচলে এই নজিরবিহীন অচলাবস্থা তৈরি হওয়ায় দুবাইয়ের মতো ব্যস্ততম ট্রানজিট পয়েন্টগুলো স্থবির হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং আকাশপথ পুনরায় নিরাপদ ঘোষিত না হওয়া পর্যন্ত কোনো ফ্লাইট চালু করার ঝুঁকি নিতে চাইছে না। সোনালের এই আকুতি এখন ভারত সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছেছে কি না, তা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ