ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর পদে মো. মোস্তাকুর রহমানের নিয়োগ ও পূর্ববর্তী গভর্নর আহসান এইচ মনসুরের অপসারণের বৈধতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সুপ্রিম কোর্টে এই রিটটি দায়ের করেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন।
রিটের পক্ষে বক্তব্য দেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২–এর ধারা লঙ্ঘন করে সরকার আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে অপসারণ করেছে। আইন অনুযায়ী কোনো গভর্নর যদি অক্ষম বা অযোগ্য প্রমাণিত না হয়, তাকে অপসারণ করা যায় না।
ব্যারিস্টার সারোয়ার আরও উল্লেখ করেন, কোনো ব্যক্তি ঋণখেলাপি হলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া যায় না। মো. মোস্তাকুর রহমান একজন ঋণখেলাপি এবং বিতর্কিত এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
রিটের শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের একটি বেঞ্চে হতে পারে বলে জানান ব্যারিস্টার সারোয়ার।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি সরকার আহসান এইচ মনসুরকে গভর্নর পদ থেকে অপসারণ করে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে জনস্বার্থে অবশিষ্ট মেয়াদ বাতিল এবং নতুন নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমানকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তার অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সব পেশাগত সম্পর্ক ছিন্ন করা শর্ত। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা