ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমসহ ঢাবির ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া বইছে। নারী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত আধুনিক জিমনেসিয়াম নির্মাণ এবং কেন্দ্রীয় খেলার মাঠের আমূল সংস্কারের মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন শেষে এই মহাপরিকল্পনার কথা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি জানান, ক্যাম্পাসকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উন্নত ও আধুনিক করতে ডাকসু বদ্ধপরিকর।
ছাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে আমান গ্রুপের প্রায় ৬০ লাখ টাকা অর্থায়নে নির্মিত হচ্ছে একটি অত্যাধুনিক জিমনেসিয়াম। প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে এবং দ্রুতই এটি উদ্বোধন করা হবে। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) এই জিমনেসিয়ামে ছাত্রীরা মানসম্মত পরিবেশে শরীরচর্চার সুযোগ পাবেন। ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাত্র ও ছাত্রীরা পৃথক ব্যবস্থাপনায় সারাদিন এই জিমের সুবিধা গ্রহণ করতে পারবেন। দ্রুতই এখানে আধুনিক জিম ইনস্ট্রুমেন্ট বসানো হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের মানোন্নয়নেও বড় খবর দিয়েছেন ডাকসু নেতারা। মাঠের ড্রেনেজ ব্যবস্থা ও সামগ্রিক অবকাঠামো সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রায় ২ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে দ্রুতই সংস্কার কাজ শুরু হবে। এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী মাঠে খেলাধুলা ছাড়া অন্য কোনো অনুষ্ঠান আয়োজন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে ডাকসু। মাঠের নিরাপত্তা জোরদারে পশ্চিম পাশে তারকাঁটা বসানোর পাশাপাশি আটটি সিসি ক্যামেরা স্থাপনেরও অনুমোদন মিলেছে।
শারীরিক শিক্ষা কেন্দ্রের ধর্মীয় ও ইনডোর সুবিধার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগে সামান্য বৃষ্টিতেই মসজিদ এলাকাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ত। এখন সেখানে টাইলস ও এসি বসিয়ে আধুনিক করা হয়েছে, যেখানে বর্তমানে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবির নামাজও অনুষ্ঠিত হচ্ছে। গ্রীষ্মকালীন আর্দ্রতা ও গরম থেকে খেলোয়াড়দের সুরক্ষা দিতে ইনডোর হলরুমে বড় এডজাস্টার ফ্যান বসানোর কাজও প্রক্রিয়াধীন।
কেবল ক্যাম্পাসের ভেতরেই নয়, জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোর ক্রীড়া চর্চায় গতি ফিরছে ডাকসুর উদ্যোগে। ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম ও ক্রীড়া সম্পাদকের প্রচেষ্টায় ইউজিসি’র মাধ্যমে স্থবির হয়ে থাকা আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা পুনরায় শুরু হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ব্যবস্থাপনায় বিভিন্ন ইভেন্টের খেলা মাঠে গড়াবে। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংস্কৃতিতে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু