ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
সাত মার্চের ভাষণ বাজাতে গিয়ে ঢাবি শিক্ষার্থী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চানখাঁরপুল এলাকায় সাউন্ডবক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) দুপুরের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে সাউন্ডবক্সসহ তাকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয় বলে জানা গেছে। আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহিদুল্লাহ হলের আবাসিক ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংলগ্ন চানখাঁরপুল এলাকায় সাউন্ড সিস্টেমের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করছিলেন তিনি। এ সময় ভাষণের বহুল পরিচিত অংশ “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” বাজতে শোনা যায়।
একপর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে ওই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। পরে পুলিশ তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় করে শাহবাগ থানায় নিয়ে যায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাউন্ড অপারেটর ও সাউন্ড সিস্টেমের মালিককেও থানায় নেওয়া হয় এবং ব্যবহৃত সাউন্ডবক্সগুলো জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, "ওটা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছিল। এইটা তো নিষিদ্ধ এজন্য নিয়ে আসা হয়েছে।” কোনো অভিযোগ এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "অভিযোগ দিচ্ছে বলেই তাকে থানায় নিয়ে আসা হয়েছে।"
পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, "এইটা আমাদের সিদ্ধান্ত হবে। এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত জানতে চান তাহলে কেমনে দিব? এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে। নিয়ে আসছি, সিদ্ধান্ত নিব, স্যারের সাথে আলোচনা করি তারপর বলতে পারব। এখন আপনারা এসেই যদি ‘কি করলেন’ এই কথা বললে কেমনে পারব? আমরা মাত্র নিয়ে আসলাম, সিদ্ধান্ত নিই তারপর।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু