ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে দারিদ্র্য কমাতে শুধু যাকাত ব্যবস্থাপনা যথেষ্ট ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ মার্চ) যমুনায় দেশের আলেম ওলামা মাশায়েখ এবং এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, ‘লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যাকাত দেওয়া হলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।’
তিনি আরও বলেন, দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় চার কোটি। এসব পরিবারের মধ্যে দরিদ্র ও হত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতিবছর পর্যায়ক্রমে ৫ লাখ পরিবারকে এক লাখ টাকা করে যাকাত দেওয়া হলে, আমার বিশ্বাস পরের বছর বেশিরভাগ পরিবারকে আর যাকাত নিতে হবে না।
আলেম ওলামাদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, দারিদ্র্য বিমোচনে যাকাত ব্যবস্থাপনা কার্যকর মনে হলে বিত্তবানদের সচেতন করতে আপনারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে বিদ্যমান যাকাত বোর্ড পুনর্গঠন করে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা ও সরকারি কর্মকর্তাদের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া সম্ভব। তিনি মনে করেন, ‘যাকাতকে দারিদ্র্য বিমোচনে ব্যবহার করে বাংলাদেশকে ইসলামী বিশ্বের জন্য মডেল হিসেবে উপস্থাপন করা সম্ভব।’
তিনি উল্লেখ করেন, প্রতি বছর বাংলাদেশে যাকাতের পরিমাণ প্রায় ২০–২৫ হাজার কোটি টাকা হয়। তবে সুপরিকল্পিতভাবে বণ্টন না হওয়ায় এর প্রভাব সীমিত হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, পবিত্র রমজান হলো ত্যাগ, সংযম এবং রহমতের মাস। তথাপি কিছু লোক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে লোভ-লাভের পথ বেছে নেন। তিনি তাদের প্রতি বিনীত আহ্বান জানান, ‘মানুষের কষ্টের কারণ হবেন না।’
তারেক রহমান আরও উল্লেখ করেন, প্রতিবারের মতো আলেম ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তবে চলমান বাস্তবতার কারণে এবারের রোজায় ইফতারের আয়োজন কিছুটা দেরিতে হয়েছে। এছাড়া গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসহ ব্যয় সংকোচন এবং কৃচ্ছ্র সাধনের অংশ হিসেবে এবারের রোজায় মোট দুইটি ইফতার মাহফিল করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে এ হয়তো এবারের শেষ ইফতার মাহফিল হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ