ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দুর্নীতিমুক্ত সমাজ গড়াই সরকারের অঙ্গীকার: মৎস্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ নীতির আলোকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ব্যুরো ইনস্টিটিউট কনফারেন্স রুমে আয়োজিত সোনালী ব্যাংক পিএলসির বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উপলক্ষে সেখানে একটি ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময় পেরিয়েছে। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ধাপে ধাপে নানা উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। সরকার তার অঙ্গীকার পূরণে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আগের সরকারের সময় দেশে ব্যাপক দুর্নীতির কারণে অনেক ব্যাংক দুর্বল হয়ে পড়েছে, এমনকি কিছু ব্যাংক কার্যত দেউলিয়া হওয়ার পরিস্থিতিতে পড়েছিল। তবে সোনালী ব্যাংক সেই কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।
সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের যে প্রতিশ্রুতি রয়েছে, তা বাস্তবায়নের মাধ্যমেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নিয়মতান্ত্রিক জীবনযাপন ও সময়মতো অফিস করা দেশের মানুষের কাছে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। পাশাপাশি তারেক রহমানও সরকারি প্রটোকল এড়িয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন বলে তিনি উল্লেখ করেন।
সোনালী ব্যাংকের জামালপুর জেনারেল ম্যানেজার অফিসের জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. শওকত আলী খান, ডেপুটি জেনারেল ম্যানেজার ইকবাল হোসেন ও রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের ১০১টি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)