ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অনলাইন টিকিট মিলছে আজ থেকে, জেনে নিন মূল্য
স্পোর্টস ডেস্ক: আগামী ১১ মার্চ থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজকে ঘিরে উত্তাপ বাড়ছে। তিন ম্যাচের এই হাইভোল্টেজ সিরিজের টিকিট মূল্য আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে মাত্র ২০০ টাকা। এই সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট দলটি আগামী ৯ মার্চ বাংলাদেশে পা রাখবে।
মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের সবকটি ম্যাচই হবে দিবা-রাত্রির। সূচি অনুযায়ী, ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ১৩ মার্চ দ্বিতীয় এবং ১৫ মার্চ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিসিবির তথ্যমতে, ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে সবচেয়ে কম দামে, অর্থাৎ ২০০ টাকায়। এছাড়া নর্দান গ্যালারি এবং শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।
টিকিটের অন্যান্য ক্যাটাগরির মধ্যে সাউথ ও নর্থ ক্লাব হাউজের দর্শক আসনে বসে খেলা দেখতে গুণতে হবে ৬০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির (নর্থ ও সাউথ) টিকিট মিলবে ১ হাজার টাকায়। যারা একটু প্রিমিয়াম অভিজ্ঞতায় খেলা দেখতে চান, তাদের জন্য ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম রাখা হয়েছে ১২০০ টাকা। আর স্টেডিয়ামের সেরা ভিউ পেতে গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার) টিকিট পাওয়া যাবে সর্বোচ্চ ২ হাজার টাকায়।
বিসিবি জানিয়েছে, দর্শকদের ভোগান্তি কমাতে এবারও অনলাইন টিকিটিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আগ্রহীরা আজ থেকেই ঘরে বসে টিকিট সংগ্রহ করতে পারবেন। অনলাইনে টিকিট কাটার জন্য দর্শকদের ‘ডব্লিউডব্লিউডব্লিউ ডট গো বিসিবি টিকিট ডট কম ডট বিডি’ ঠিকানায় ভিজিট করতে বলা হয়েছে। মাঠের লড়াই শুরুর আগে টিকিটের এই ঘোষণা দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?