ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন মধুপুর শহিদ স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ শাহারিয়ার শিমুল। বিজ্ঞান শাখা থেকে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা (বাণিজ্য) শাখা থেকে রাজশাহী কলেজের মোহাম্মদ আবির আহমেদ রেহান প্রথম স্থান অধিকার করেছেন।
চলতি বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। আসনগুলোর মধ্যে মানবিকে ১ হাজার ৬৯৪টি, বিজ্ঞানে ৯৬২টি এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ২৭৮টি আসন বরাদ্দ রয়েছে। শাখা অনুযায়ী তিনটি পৃথক মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
ফলাফল জানার উপায়:
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল অপারেটর থেকে ‘DU ALS ’ টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল পরবর্তী করণীয় এবং ভর্তির বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)