ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
ঢাবির কেন্দ্রীয় মাঠে ছাত্রদলের বিশাল জমায়েত ও ইফতার
নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং রাজনৈতিক কর্মীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী ও সাধারণ কর্মী অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, থানা ইউনিট ও মহানগর ছাত্রদলের কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর কেন্দ্রীয় খেলার মাঠে রাজনৈতিক কর্মীদের এমন মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক আনিসুর রহমান খন্দকার অনিক তাঁর বক্তব্যে বলেন, “দেশে গণতন্ত্র ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় হাজারো মানুষ অকাতরে জীবন দিয়েছেন। রাজনৈতিক কর্মীদের এই দীর্ঘ সংগ্রামের ফসলই হলো ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া আমৃত্যু সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন এবং বিএনপি আজও সেই আদর্শ ধারণ করে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন। তিনি বলেন, “মাঠ পর্যায়ের কর্মীরাই যেকোনো রাজনৈতিক দলের মূল শক্তি। এদেশের মানুষ কখনো অন্যায় মেনে নেয় না, যার প্রমাণ হিসেবে গত ১৬ বছরে আমরা দুটি স্বৈরাচারের পতন দেখেছি। একটি ন্যায়ভিত্তিক দেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তার কৃতিত্ব এই সাহসী কর্মীদের।”
ইফতারের আগে এক বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পরকালীন মুক্তি এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ বনাম চীন: আজকের ম্যাচ লাইভ দেখার সহজ উপায়
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ইরানে হামলার কারণ জানালেন নেতানিয়াহু
- শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন আবদুল খালেক
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু