ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
৪১০ টাকা বাড়তে পারে এলপিজির দাম
নিজস্ব প্রতিবেদক: সরকারি মালিকানাধীন ১২.৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৪১০ টাকা বাড়ানোর পরিকল্পনা করছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। বর্তমানে এই সিলিন্ডারের বাজারমূল্য ৮২৫ টাকা হলেও তা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণের জন্য একটি আনুষ্ঠানিক আবেদন পেশ করা হয়েছে। মূলত বেসরকারি খাতের সাথে দামের সামঞ্জস্য এনে বাজারে শৃঙ্খলা ফেরাতেই এই বড় মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) এ বিষয়ে যোগাযোগ করা হলে রাষ্ট্রীয় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে এই আবেদন করা হয়েছে।’ তিনি জানান, বেসরকারি এলপিজির তুলনায় সরকারি গ্যাসের দাম অনেক কম হওয়ায় বাজারে এক ধরণের অসাধু প্রতিযোগিতা ও জালিয়াতি তৈরি হচ্ছে, যা বন্ধ হওয়া জরুরি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি গ্যাস সস্তা হওয়ার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তা বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে উচ্চমূল্যে বিক্রি করছে, যা ‘ক্রস ফিলিং’ নামে পরিচিত। ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া আরও জানান যে, এই অবৈধ পদ্ধতির কারণে সরকার বড় অংকের রাজস্ব হারাচ্ছে এবং বাজারে কৃত্রিম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মূলত এই ধরণের জালিয়াতি এবং অনিয়ম রোধ করতেই নতুন করে মূল্য সমন্বয়ের আবেদন করা হয়েছে।
এর আগেও গত বছরের ১৫ সেপ্টেম্বর দাম বাড়ানোর একটি চেষ্টা চালিয়েছিল বিপিসির এই অঙ্গপ্রতিষ্ঠান। তখন ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার আবেদন করা হলেও অপারেশন খরচ ও ডিলার চার্জের অজুহাতে তা সফল হয়নি। তবে সেই সময়কার ‘প্রস্তাবটি নাকচ করে দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’। এবার ৪১০ টাকা বৃদ্ধির বিশাল এই প্রস্তাব বিইআরসি গ্রহণ করবে কি না, তা নিয়ে এখন জনমনে জল্পনা শুরু হয়েছে।
যদিও বিপিসি বলছে এটি একটি কৌশলগত ও সংস্কারমূলক সিদ্ধান্ত, তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন এতে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকরা বড় ধরণের অর্থনৈতিক চাপের মুখে পড়বেন। সরকারি এলপিজি মূলত সীমিত আয়ের মানুষের একমাত্র ভরসা হলেও দাম বাড়লে তা সাধারণের নাগালের বাইরে চলে যেতে পারে। তবে কর্তৃপক্ষের দাবি, দামের এই পাহাড়সম পার্থক্যের সুযোগ নিয়ে যেসব অনিয়ম হচ্ছে, তা নির্মূল করতেই এই মূল্যবৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ