ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
দেশের বাজারে কমলো স্বর্ণ-রুপার দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আরও এক দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। ৫ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় দরপতনের ফলে মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তি ফিরল অলঙ্কার এই ধাতুর বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায় পাওয়া যাবে। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ৪ মার্চ স্বর্ণের দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ মাত্র ৫ দিনের ব্যবধানে দুই দফায় স্বর্ণের দাম ভরিতে মোট ১২ হাজার ৪৮০ টাকা কমল। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
স্বর্ণের পাশাপাশি আজ কমেছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে। অন্যদিকে রুপার দাম এ বছর ২৩ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৪ বার বেড়েছে এবং ৯ বার কমেছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দামের পরিবর্তন এসেছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ