ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঈদের ছুটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মূলত আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটি এবং সরকারের সাম্প্রতিক প্রজ্ঞাপন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চিঠির আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে টানা ২০ দিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকলেও আগামীকাল ৯ মার্চ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সকল অফিস যথারীতি খোলা থাকবে। তবে ৯ মার্চের পর থেকে ঈদের ছুটি পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম ও অফিসসমূহ চালু রাখা হবে কি না, সে বিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। হঠাৎ এই ঘোষণায় অনেক শিক্ষার্থী রাতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর